গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
গাজীপুর সদরের মাস্টারবাড়িতে ঢাকা--ময়মনসিংহ মহাসড়কে শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে আছেন, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামাল হোসেন (২৯)। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করতেন। নিহত অপর দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মাস্টারবাড়ি এলাকার ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। শ্রীপুর থেকে ঢাকাগামী বাসটি (ঢাকা মেট্ট্রো জ ১৪--১১৫৭) অপর বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাসের জানালার পাশে বসা ওই তিন যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।
