মানিকগঞ্জে র্যাব’র ক্রসফায়ারে কাফরুলের শীর্ষ সন্ত্রাসী হৃদয় নিহত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)--৪ এর সঙ্গে ক্রসফায়ারে মিরপুর কাফরুলের শীর্ষ সন্ত্রাসী হৃদয় ওরফে চাকমা (২৫)নিহত হয়েছে। র্যাব সূত্র জানায়, শনিবার ভোরে ধল্লায় নির্মণাধীন ওয়েস্টার্ন আবাসিক প্রকল্পের কাছে এ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার, দুই রাউন্ড থ্রি নট থ্রি’র গুলি, দুটি বন্দুকের কার্তুজ এবং ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
র্যাব-৪ সূত্র আরো জানায়, নিহত হৃদয় কালা জাহাঙ্গীরের সেকেন্ড ইন্ কমান্ড তাজের ঘনিষ্ঠ সহযোগী ছিল। তার বাড়ি গাজীপুর জেলার আরপড়া গ্রামে এবং তার বাবার নাম শহর আলী। নিহত হৃদয়ের বিরুদ্ধে থানায় পাঁচটি হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাত ৩টায় গাজীপুর থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে র্যাবের কাছে তার অপরাধ কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য প্রকাশ করে। হৃদয়ের অস্ত্র উদ্ধার এবং সহযোগীদের গ্রেফতারের করতে র্যাব--৪ ধল্লা ওয়েস্টার্ন অবাসিক প্রকল্প এলাকায় রাতে অভিযানে এলে তার ওঁৎ পেতে থাকা সহযোগীরা র্যাবের ওপর আক্রমন চালায়। এসময় র্যাবও সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়। দু’পক্ষের পাল্টাপাল্টি গুলিবর্ষণে পড়ে সন্ত্রাসী হৃদয় নিহত হয়। এক পর্যায়ে হামলাকারীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। সকালে র্যাব ও পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
