অলিভ অয়েল ব্যাথা উপশমে সাহায্য করে
মাথা ব্যথায় এতদিন অ্যাসপিরিন অথবা ইবুপ্রোফেনকেই জাতীয় ওষুধই খেয়ে এসেছে সবাই। কিছুটা হলেও ব্যথা সারিয়েছে এই ওষুধগুলো। কিন্তু মাথা ব্যথা উপশমে অলিভ অয়েলের কথা এই প্রথম জানিয়েছে একদল রসায়নবিদ। অলিভ অয়েলে থাকা বিশেষ ধরনের উপাদান ব্যাথা উপশম করে সহজেই।
অলিওক্যাথাল নামক একটি বিশেষ উপাদান ইবুপ্রোফেনের মতই সমান কাজ দেবে। চলতি সপ্তাহের নেচার সাময়িকীতে ফিলাডেলফিয়ায় অবস্থিত মনেল কেমিকেল সেন্সেস সেন্টারের নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসের সদস্য পল এ.এস. ব্রেসলিন ও তার সহযোগী একদল গবেষক এই তথ্য প্রকাশ করেন।
ব্রেসলিন ও তার সহযোগিদের মতে, অলিভ অয়েলের অলিওক্যানথাল ও ইবুপ্রোফেন উভয়ই গলায় কড়া যন্ত্রণার অনুভূতি দেয়। মিশ্র পর্যায়ে ইবুপ্রোফেনও ঠিক একই অনুভূতি দেয়।
অলিভ অয়েলের ওপর এই পরীক্ষা করে রসায়নবিদরা অলিওক্যানথাল ও এর তীব্রতার সঙ্গে গলার যন্ত্রনার ইতিবাচক সম্পর্ক খুঁজে পেয়েছেন। অলিওক্যানথালের সংশ্লেষী নিরীক্ষায়ও একই ফলাফল পাওয়া গেছে।
তারা মনে করেন, অলিওক্যানথালে ইবুপ্রোফেনের মত কক্স নামক এনজাইমকে প্রতিরোধ করে। মাত্রার কম-বেশি পরিমাণের ওপর প্রতিরোধের মাত্রা ওঠানামা করে।
তারা হিসাব করে বের করেছেন যে, ব্যাথানাশের জন্য বয়স্কদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ৫০ গ্রাম অলিভ অয়েল, ইবুপ্রোফেনের ১০ শতাংশ সমান কাজ করে।
ব্রেসলিন ও তার সহযোগীরা বলেন, তাদের নব্য আবি®কৃত তথ্যের ভিত্তিতে অলিওক্যানথাল ইবুপ্রোফেনের মতই শরীরের কিছু কিছু রোগ উপশম করবে।
আরেক কক্স প্রতিরোধক অ্যাসপিরিনের হার্ট সুরক্ষার মত ইবুপ্রোফেন ক্যানসারসহ রক্ত জমাট বাধা প্রতিরোধ করে, অর্থাৎ আর্টেরির ব্লক প্রতিরোধ করবে এটি।
ইদুরের ওপর ইবুপ্রোফেন পরীক্ষা করে আলঝিমার ও এ জাতীয় রোগ প্রতিরোধের প্রমাণও খুঁজে বের করেছেন তারা।
