খাগড়াছড়ি থেকে ৬ মাসে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ি সেনা রিজিয়ন গত ছয় মাসে জেলার বিভিন্ন স্থানে গোপন অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।
এছাড়া অস্ত্র চোরাচালান কাজে জড়িত বেশ কয়েকজন সন্ত্রাসীকেও আটক করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, অব্যাহত সন্ত্রাস দমন অভিযানের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী জেলার বিভিন্ন স্থানে গোপন অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি গাদা বন্দুক, এলজি গান ১২টি, পিস্তল তিনটি, ২২ বোর রিভলবার সাতটি, সেভেন পয়েন্ট সিক্স টু মিঃমিঃ এসএমজি, একে-৪৭ তিনটি, একটি ৩০৩ রাইফেলসহ মোট অস্ত্র ২৬টি অস্ত্র। উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে- দেশে তৈরি গাদা বন্দুক- এর তিন রাউন্ড, পিস্তলের ১৩ রাউন্ড, ২২ বোর রিভলবারের ১৫ রাউন্ড, রাইফেল ১৯২ রাউন্ড, ৭.৬২ মিঃ মিঃ এলএমজি’র ১৮ রাউন্ড, ৭.৬২ মিঃমিঃ এসএমজি’র ১৬ রাউন্ড, ৯ এমএম বল ৩৩ রাউন্ড, প্লাষ্টিক কার্টিজ ৩৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন ১টি, এসএমজি’র ম্যাগাজিন ২টি, গ্রেনেড ২টি মোট ২৯৮টি।
এছাড়া উদ্ধার করা সরঞ্জামাদি হল- ওয়াকিটকি সেট তিনটি, আইকম ওয়াকিটকি সেট তিনটি, আইকম ওয়াকিটকি সেটের চার্জার দুটি, এইচ এফ সেট একটি, ভিআরসি সেট তিনটি, ভিআরসি সেটের হ্যান্ড সেট একটি, এইচ এফ সেট ডায়পল এন্টিনা একটি, ক্রিপ্টো মেসেজ পাঠানো যন্ত্র, টাইপ রাইটার মেশিন একটি, ইলেকট্রিক ডেটোনেটর দুটি, নন ইলেকট্রিক ডেটোনেটর দুটি, ব্লাষ্টার মেশিন দুটি, গান পাউডার ২০০ গ্রাম, বেল্ট ৩০টি, কম্বল ৫০টি, কম্ব্যাট শার্ট, প্যান্ট ৪৩ জোড়া, কমান্ডো চুরি সাতটি, টর্চ লাইট ২০টি, ডাইরি একটি, রেইন কোট একটি, অস্ত্র পরিস্কারের কিট একটি, ওয়াটার বোতল আটটি, পোচ সাতটি, ০৮ প্যাক ১০টি, তুল বক্স একটি।
এদিকে শুক্রবার ভোর রাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সনটিলা এলাকায় সেনাবাহিনী গোপন অভিযান পরিচালনা করে হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, খাগড়াছড়ি সেনা রিজিয়নে ক্রমবর্ধমান সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর নাসিম হোসেন- এর নেতৃত্বে পানছড়ি জোনের সেনাবাহিনী ও লৌগাং জোনের বিডিআর সদস্যদের সমন্বয়ে গঠিত টহল দল ভোর রাত চারটার সময় সনটিলা এলাকার গভীর অরণ্যে সন্ত্রাসীদের আস্তানায় হানা দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে আস্তানা থেকে পালিয়ে যায়। পরে টহল দল সন্ত্রাসীদের আস্তানাসহ পার্শ্ববতী এলাকা তল্লাশী করে দুটি এইচ-ই- ৩৬ হ্যান্ড গ্রেনেড, চারটি ডেটোনেটর, আটটি .৩০৩ রাইফেলের গুলি, একটি ওয়ারলেস সেট, একটি মাইক্রো ক্যাসেট, সন্ত্রাসীদের ব্যবহৃত ১৫ জোড়া ইউনিফর্ম গুরত্বপূর্ণ ছবি সম্বলিত অ্যালবাম ও তথ্যবহুল নথিপত্র উদ্ধার করে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের মহালছড়ি জোন বৃহস্পতিবার ভোরে মাইসছড়ি মানিকছড়ি এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণের অস্ত্র গোলাবারুদসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে।
নিরাপত্তা বাহিনী জানায়, গ্রেফতারকৃতরা ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ’র সশস্ত্র সদস্য। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে একটি একে-৪৭, একটি এসবিবিএল গান (ইউএসএ), দুটি এলজি গান, একটি রিভলবার, চারটি এসবিবিএল গানের কার্টিজ, সাতটি একে-৪৭ এর গুলিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
