২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্দেহভাজন ৪ জেএমবি জঙ্গি আটক

পুলিশ শুক্রবার ভোরে জেলার মংলা এলাকা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দোহভাজন চার জঙ্গিকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে, গোটাপাড়ার আল মারকাজুল আল সালামী মাদ্রাসা ও এতিমখানার সুপার জোবায়ের হোসেন ঢালী (২৮) এবং তার দুই ভাই আসাদুল্লাহ ঢালী (১৪) ও ইউসুফ ঢালী। অপর জেএমবি সদস্য হচ্ছে মোল্লা মহসিন।

পুলিশ জানায়, মংলা থানার প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের আটক করা হয়। বাগেরহাট ও মংলা থানা পুলিশের যৌথ টিম সন্দেহভাজনদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাগেরহাটে নিয়ে আসা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পুলিশ অস্বীকার করে।

সারাদেশে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় এরা জড়িত বলে পুলিশ ধারণা করছে।