২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, ১০ জন আহত

পটুয়াখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং নারীসহ আরও ১০ জন আহত হয়েছে। শুক্রবার সোনালী ব্যাংক সংলগ্ন চৌরাস্তা এবং পটুয়াখালী--আমতলী মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারিক সূত্র জানায়, দুপুর ২টার দিকে পটুয়াখালী--আমতলী মহাসড়কের ঘটখালীতে বেপরোয়া গতিতে আসা একটি জিপ নূর মোহাম্মদ হাওলাদারকে (৫৫) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত নূর মোহাম্মদ ওই সময় জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

অপর দুর্ঘটনাটি ঘটে ভোর ৫টায় সোনালী ব্যাংক সংলগ্ন চৌরাস্তায়। যাত্রীবাহী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকসহ ১০জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত রওশন আরা বেগম (৬০), জুয়েল (১৬) এবং আসাদুজ্জামান (৩)কে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।