২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেলে এএসএফ--র আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্যায় শুরু

এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্যায় শুক্রবার থেকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এসিড আক্রান্ত অসহায় নারীদের সাহায্যার্থে দেশের ৭০ জন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী এবং সাংবাদিকের প্রায় ৩৫০টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে তিনদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ডেভিড ¯েপ্রাউল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এএসএফ--এর নির্বাহী পরিচালক মনিরা রহমান, প্যান প্যাসিফিক সোনারগাঁও’র মহাব্যবস্থাপক গ্রান্ট জে গ্যাসকিন প্রমুখ।

এএসএফ কর্তৃপক্ষ জানায়, প্রদর্শনী ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

৮ সেপ্টেম্বর থেকে প্রদর্শনীর তৃতীয় পর্যায় শুরু হবে গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে। সেখানে ৮ ও ৯ সেপ্টেম্বর প্রদর্শনী চলবে।

এর আগে ২৫ থেকে ২৭ আগস্ট ঢাকা শেরাটন হোটেলে প্রদর্শনীর প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়।