কেরানীগঞ্জে মহিলার লাশ উদ্ধার
কেরানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রসুলপুর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার (২৫) লাশ উদ্ধার করেছে।
ওই মহিলার পরনে লাল রংয়ের শাড়ী ও ব্লাউজ এবং নীল রংয়ের পেটিকোট ছিল।
পুলিশ বিডিনিউজকে জানান, সন্ত্রাসীরা ওই মহিলাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করে নদীতে ফেলে দেয় বলে তারা ধারণা করছেন।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
