অনিয়মের প্রতিবাদে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্টারের পদত্যাগ
অনিয়মের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (প্রশাসন) আলী আকবর সিকদার বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের অপর একজন উপ পরিচালকের (অর্থ ও হিসাব) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অবৈধ ক্ষমতা প্রয়োগের অভিযোগ আনার একদিন পর তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে তিনি বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে বলেন, এমন প্রতিষ্ঠানে তার পক্ষে চাকুরি করা সম্ভব নয়। পদত্যাগপত্রে তিনি উপাচার্যের নির্দেশ অমান্য করা, উপাচার্যের নির্দেশ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অবৈধভাবে পত্র প্রদান, উপাচার্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ইত্যাদি অভিযোগ আনেন।
