মওলানা মাসউদের সহযোগি ইসরাত আহমেদ ৫ দিনের রিমান্ডে
মওলানা ফরিদউদ্দিন মাসউদের সহযোগি ইসরাত আহমেদকে বৃহস্পতিবার ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয়।
আবেদনে ডিবি পুলিশ বলে, ‘ইসলাহুল ইসলাম নামের এনজিও সংগঠনের কর্মকর্তা মওলানা মাসউদের সাথে অভিযুক্ত আসামীর বিভিন্ন ব্যাংকে যৌথ একাউন্ট রয়েছে। ওই যৌথ একাউন্ট থেকে গত ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার খরচ যোগানো হয়।
