২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জঙ্গি সন্দেহে আটক যুবক ৪ দিনের রিমান্ডে

ফরিদপুরে জাগ্রত মুসলিম জনতার সদস্য ও জঙ্গি সন্দেহে আটক যুবক তারিকুল ইসলাম কে পুলিশ চারদিনের রিমান্ডে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে বৃহস্পতিবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশ শহরের চারকমলাপুর এলাকা থেকে জঙ্গি সন্দেহে তারিকুল ইসলাম ওরফে শুকুর আলী (২৬) কে আটক করে। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাটে। সে ভারতের চব্বিশপরগনা জেলার বাজিতপুর মাদ্রাসা থেকে পড়াশুনা করেছে বলে জানিয়েছে। তারিকুল বাংলা, উর্দু, হিন্দী ও আরবী ভাষায় অনর্গল কথা বলতে পারে।

পুলিশ জানায়, তরিকুলকে ১৭ আগস্ট ফরিদপুর শহরে সংঘটিত বোমা হামলার মামলায় আটক দেখানো হয়েছে।