নেপালের গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে বিশ্ব মিডিয়া
‘শান্তি ও গণতন্ত্রের জন্য গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ’ শীর্ষক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা নেপালের গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছেন।
বিশ্বের ১১০টি দেশের পাঁচ লাখেরও বেশি সাংবাদিকের নিয়ে গঠিত আন্তর্জাতিক সাংবাদিক সমিতির (আইজেএফ) সদস্যরা বুধবার নেপালের গণমাধ্যম কর্মীদের সাথে সংহতি প্রকাশ করে সেদেশের গণমাধ্যমকে দাবিয়ে রাখার জন্য রাজা জ্ঞানেন্দ্রকে দায়ী করেন।
বাংলাদেশ, তাইওয়ান, জাপান, ইতালি, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, জার্মানি, নরওয়ে, যুক্তরাজ্য, হংকং, পর্তুগাল, আফগানিস্তান, শ্রীলংকা ও পাকিস্তানের সাংবাদিকরা নেপালের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য সেদেশের সরকার ও রাজা জ্ঞানেন্দ্রের প্রতি চাপ সৃষ্টি করতে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।
