২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত পরিচালিত একাডেমি থেকে বোমা উদ্ধার

পুলিশ বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ পরিচালিত দারুল ইসলাম একাডেমি এলাকা থেকে একটি বোমা উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ জানায়, জামায়াতে ইসলামী বাংলাদেশের সিরাজগঞ্জ শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিরাজগঞ্জ শহরে দারুল ইসলাম একাডেমি পরিচালিত হচ্ছে। একাডেমির ভিতরে মসজিদ সংলগ্ন এলাকায় লাল টেপে মোড়ানো একটি বোমা দেখতে পেয়ে কর্মচারিরা একাডেমির অধ্যক্ষকে জানালে তিনি ফোনে সদর থানা পুলিশকে এ ব্যাপারে অবহিত করেন।

পরে পুলিশ বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ এ ঘটনায় কাউকে গেফতার করতে পারেনি।