২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আটক সন্দেহভাজন ৩ জঙ্গি ১০ দিনের রিমাণ্ডে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃত তিন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-এর (জেএমবি) সদস্যকে পুলিশ ১০ দিনের রিমাণ্ডে নিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

নাগেশ্বরী উপজেলার আতামাতা মধুর হাইল্যা ও নীলুর খামার গ্রাম থেকে আটক করা এসব জেএমবি সদস্য হচ্ছে, নূর মোহাম্মদ (২২), হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ (২৬) ও হাজী মোহাম্মদ শামসুল হুদা (৪৮)। সোমবার রাতে আপত্তিকর পোস্টার ও বইসহ পুলিশ তাদের আটক করে।

রিমাণ্ডের প্রথম দিন বুধবার পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বোমা হামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়। জিজ্ঞাসাবাদে তারা বোমা হামলার নেতৃত্বদানকারী এক নেতার নাম উল্লেখ করেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ ওই নেতার নাম জানাতে অপারগতা প্রকাশ করে।

রিমাণ্ডে আটককৃতদের কাছ থেকে সারাদেশের জঙ্গি তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা করছে।

এদিকে পুলিশ মঙ্গলবার রাতে রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে ১৫টি ব্যানার, চাঁদা আদায়ের রশীদ, গঠনতন্ত্র, তিন শতাধিক বই ও সদস্য সংগ্রহ ফরম উদ্ধার করেছে।