সিরাজগঞ্জে সামরিক বাহিনীর পোশাকসহ জঙ্গি নেতা আটক
১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় সরাসরি জড়িত হরকাতুল জেহাদের সক্রিয় সদস্য, জঙ্গি আন্দোলনের নেতা মওলানা মান্নানকে সিরাজগঞ্জ পুলিশ মঙ্গলবার সামরিক বাহিনীর এক জোড়া পোষাকসহ গ্রেফতার করেছে। জেলার বেলকুচি উপজেলার বওড়া কওমী মাদ্রাসার শিক্ষক মান্নানকে কল্যানপুর কান্দাপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
লেবানন ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সামরিক প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি অন্যদের প্রশিক্ষণ দিতেন বলে সূত্র জানায়।
ধৃত মান্নান পুলিশের নিকট ইসলামী জঙ্গি আন্দোলন ও ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে সূত্র জানিয়েছে।
পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মওলানা হরকাতুল জেহাদের সক্রিয় সদস্য। সেনাবাহিনীর হাতে আটক ৪১ জঙ্গির অন্যতম মান্নান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে হাইকোটের জামিন নিযে পুনরায় জঙ্গি কাজে অংশ নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে আরও কয়েকজন জঙ্গি নেতার নাম বলেছে। এরা হচ্ছে-কিশোরগঞ্জের মুফতি শফিক, কুমিল্লার দাউদকান্দির মুফতি আব্দুল হাই এবং ফেনির আ. আজিজ ।
