জিএমও প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সফলতা লাভে প্রয়োজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ এবং সচেতন নাগরিক
বাংলাদেশে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম (জিএমও) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদনে সফলতা অর্জনের পূর্বশর্ত হলো প্রশিক্ষিত বিশেষজ্ঞ এবং সচেতন নাগরিক।
সোমবার নগরীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘রিপোর্টিং বায়োটেকনোলজি : ইস্যুজ এন্ড অপরচুনিটিজ ফর দ্য নিউজ মিডিয়া’ শীর্ষক কর্মশালায় কৃষি বিশেষজ্ঞরা জেনেটিক্যালি মোডিফাইড টেকনোলজির বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে এ কথা বলেন।
জিএমও শস্য সম্পর্কে গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মী ও পাঠকদের আরও সচেতন করে তোলার লক্ষ্যে ভারত ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইন্সটিটিউট ফর দ্য সেমি-এরিড ট্রপিকস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর একুইজিশন অব এগ্রি-বায়োটেক এপ্লিকেশন এবং সঙ্গীতা রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান ও শ্রীলংকার ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশ গ্রহণ করে।
