খাগড়াছড়িতে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন সোমবার অভিযান চালিয়ে বঙ্গতলী এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুর রউফ খান পিএসসির নেতৃত্বে চারটি সেনা টহল দল ভোরে বাঘাইহাট জোনের দুর্গম পাহাড়ি অরণ্যে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায়।
এ অভিযানে সেনাবাহিনী সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে দেয়। পরে আন্তানায় তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগজিন, একে-৪৭ এর ১৫ রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিডিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, খাগড়াছড়ি রিজিয়নে ধারাবাহিক সন্ত্রাসী দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
