নওগাঁয় আরো ২ জঙ্গি গ্রেফতার
নওগাঁ সদর থানা পুলিশ সোমবার মান্দা উপজেলা থেকে আরো দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (৪৫) এবং আব্দুল মজিদ মাস্টার (৩৫) জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
তাদের ১৭ আগস্ট নওগাঁর বিভিন্ন জায়গায় সাতটি বোমা বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
পুলিশ এ ঘটনায় নওগাঁ থেকে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।
