২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন নিয়ে অনিশ্চয়তা!

শ্রীলংকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সার্ক সম্মেলনের ওপর কোনও প্রভাব ফেলবে কিনা এ ব্যাপারে ঢাকা এখন সার্কের চেয়ারম্যান ইসলামাবাদ, কাঠমান্ডুর সচিবালয় এবং শ্রীলংকায় বাংলাদেশী হাইকমিশনের রির্পোর্টের অপেক্ষায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের বলেন, আমরা সার্কের চেয়ারম্যান ইসলামাবাদ, কাঠমান্ডুর সার্ক সচিবালয় এবং কলম্বোয় বাংলাদেশী হাইকমিশনের সর্বশেষ রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

শ্রীলংকার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সার্ক সম্মেলন আরও একদফা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার সারাথ মুনাসিংঘে বিডিনিউজকে জানান, আসন্ন নির্বাচনের কারণে সার্ক সম্মেলনের ওপর কোনও প্রভাব পড়বে না।

তিনি বলেন, যতদূর আমি জানি, শ্রীলংকার সরকার নির্ধারিত তারিখে সম্মেলন অনুষ্ঠানে সম্মত রয়েছে। এখন পর্যন্ত আমি নতুন কোনও তথ্য পাইনি।

আগামী নভেম্বরের ১২ ও ১৩ তারিখে ঢাকায় ১৩ তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দুইবার এই সম্মেলন পিছিয়ে যায়।