২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত বোর্স ম্যাটসন রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে তার ধানমণ্ডিস্থ বাসভবন সুধাসদনে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সাক্ষাতকালে শেখ হাসিনা বাংলাদেশে দায়িত্ব পালনকালে সুইডেনের রাষ্ট্রদূতের কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বর্তমানে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার ও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় কাজী জাফর উল্লাহ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি ও ড. হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।