বিশ্বের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নোভার্টিসের ব্রান্ড মূল্য দ্বিতীয় সর্বোচ্চ
বিশ্বের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাইজারের পর নোভার্টিসই হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ব্রান্ড। বিজনেজ উইকের এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে।
ফাইজারের ব্রান্ড মূল্য যেখানে নয় হাজার আটশ’ একাশি মিলিয়ন মার্কিন ডলার, সেখানে নোভারর্টিসের ব্রান্ড মূল্য প্রায় সাত হাজার সাতশ’ ছেচল্লিশ মিলিয়ন ডলার। নোভার্টিসের পরই জেএন্ডজে কোম্পানির অবস্থান। এর ব্রান্ড মূল্য প্রায় তিন হাজার চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার।
সার্বিক র্যাঙ্কিংয়ে নোভারর্টিসের স্থান বিশ্বে ৪৩ তম, ফাইজারের ৩১তম এবং জেএন্ডজের ৪৮ তম।
নোভার্টিসসহ সুইডেনের তিনটি কোম্পানি এ তালিকায় রয়েছে। সুইডেনের অন্য দু’টো কোম্পানি হচ্ছে ইউবিএস
(৪৪তম ) এবং নেসলে (৪৬তম)।
নতুন সাত কোম্পানির মধ্যে নোভার্টিসের অবস্থান তৃতীয়। এর আগে ৩২ তম স্থানে রয়েছে ইউপিএস এবং ৪৩ তম স্থানে গুগল।
