চর্ম ও হৃদরোগের দুটি নতুন ঔষধ বাজারে ছেড়েছে বেক্সিমকো ফার্মা
দেশের অন্যতম প্রধান ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড চর্ম ও হৃদরোগের দুটি নতুন ঔষধ বাজারে ছেড়েছে।
হৃদরোগ প্রতিরোধকারী এজেটা নামক ঔষধটি খাদ্য থেকে দেহে কোলেষ্টেরোল শুষে নেওয়ার মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগীদের রক্তে কোলেষ্টেরোলের মাত্রা কমাতে সহায়তা করবে।
প্রতি প্যাকেটে ২০টি এজেটার বাজার মূল্য ১০ টাকা।
এদিকে বেক্সিমকো বিভিন্ন চর্মরোগের প্রতিষেধক হিসাবে এক্সোভেট-এন নামের আরেকটি ঔষধ বাজারে ছেড়েছে। এক্সোভেট এন এন্টি ইনফ্লামেটরি, এন্টি ব্যাকটেরিয়াল এবং এন্টি ফাঙাল এর একটি সম্মিলিত এজেন্ট।
২৫ গ্রাম প্যাকেটের এক্সোভেট এন ৭৫ টাকা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।
