২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌর্য-পূর্ব যুগের নিদর্শন কলকাতার কাছেই

কলকাতার প্রত্নতত্ত্ববিদরা দক্ষিন চব্বিশ পরগণা জেলার পিয়ালী নদীর তীরে মৌর্য-পূর্ব যুগের একটি ঐতিহাসিক স্থান আবিষ্কার করতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এর জন্য খনন কাজ চালানো হবে। নতুন এই আবিষ্কার এর ফলে ব্রিটিশরাই এখানে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল-এমন ধারণা ভুল প্রমানিত হবে।

পশ্চিমবঙ্গ প্রত্নতত্ত্ব এবং জাদুঘর বিভাগের পরিচালক গৌতম সেনগুপ্ত শনিবার বলেন, ‘আমরা আগামী শীতে দক্ষিন চব্বিশ পরগণা জেলার জয়নগরের তিপালীর কাছাকাছি জায়গায় খনন কাজ শুরু করবো। এখান থেকে মৌর্য পূর্ব যুগের ঐতিহাসিক জনবসতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, এ থেকে আবিস্কার হতে পারে, মৌর্যযুগের পূর্বে তৃতীয় খ্রিস্ট পূর্বাব্দ থেকে তৃতীয় খিস্টাব্দের মাঝামাঝি কোন সময় এখানে মানববসতি ছিলো’।

খিস্টপূর্ব ৩২১ শতক থেকে খ্রিস্টপূর্ব ২৪০ শতকের মাঝামাঝি সময়ে ভারতে মৌর্যরা শাসন করতো।

সেনগুপ্ত বলেন, আমরা যদি সফলভাবে খনন কাজ শেষ করতে পারি তাহলে আমরা প্রমান করতে পারবো, ব্রিটিশরা এখানে প্রথম জনবসতি গড়ে তুলেছিল, এমন ধারণা ভুল। কলকাতা থেকে ৩৮ কিমি দূরে এ স্থানটি অবস্থিত।

সেনগুপ্ত বলেন, আমরা সম্প্রতি এ জায়গাটা খুঁজে বের করি এবং এখান থেকে কিছু টেরাকোটা, ধাতব মুদ্রা, পাথরের মালা ইত্যাদি খুঁজে পাই। এসব থেকে আমরা ধারনা করছি, এখানে বসতি ছিলো।

নতুন এ জায়গাটি পিয়ালী নদীর তীরে অবস্থিত, যা বিদ্যাধরী নদীর সাথে সংযুক্ত। এর আগে এখানেই চন্দ্রকেতুগড় আবিষ্কৃত হয়। এটি ছিলো একটি আধুনিক বসতি, সম্ভবত একটি নদী বন্দর।

তবে প্রত্নতত্ত্ববিদরা এমন আশংকাও করছেন, এখান থেকে মূল্যবান জিনিসপত্র চোরাচালানকারীরা পাচার করে দিয়ে থাকতে পারে।