পটুয়াখালিতে কবুতর নিয়ে সংঘর্ষে আহত ১০
কবুতর নিয়ে সৃষ্ট সংঘর্ষে জেলার সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারগোনা গ্রামে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, ওই গ্রামের চাচা আশরাফ আলী ও তার ভাতিজা সিদ্দিক শরীফ দুজনেই কবুতর পুষতেন। কবুতর সংশ্লিষ্ট ব্যাপারে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ঘটনার দিন উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির অন্যরাও তাদের ঝগড়ায় যোগ দেয়। এসময়ে উভয় পরিবার লাঠি-সোঠা নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষে সিদ্দিক (২২), বেল্লাল (৩০), সেলিম (৫৫), কুলসুম (৩০), আশরাফসহ (৪০) ১০ জন গুরুতর আহত হয়।
পরে আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
