২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা মেরে যারা ইসলাম কায়েম করতে চায় তারা শয়তান : সাঈদী

বোমা মেরে যারা ইসলাম কায়েম করতে চায়, তারা শয়তান। তারা দেশ, ইসলাম ও গণতন্ত্রের শত্রু।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জামাতে ইসলামী বাংলাদেশের নেতা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এমপি এ কথা বলেছেন।

শুক্রবার সকালে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জেলার মাদ্রাসা শিক্ষক সম্মেলন-২০০৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মাহমুদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

সম্মেলনে ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।