২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোরপূর্বক শিশু মেয়ের বিয়ে দিয়ে মা গ্রেফতার

পশ্চিম বঙ্গে ১১ বছরের এক মুসলিম বালিকাকে জোড় করে বিয়ে দেওয়ায় পুলিশ মেয়েটির মা এবং বিয়ে পড়াতে সাহায্যকারি সরকারি কাজীকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সুত্র জানায়, মুর্শিদাবাদ জেলার মোহাম্মদপুর গ্রামে এক মাস আগে বিলকিস নাসে এক বালিকাকে তার মা ময়না বিবি মেয়ের মতের বিরুদ্ধে একই গ্রামের তুফান শেখ (২৫) এর সাথে বিয়ে দেয়।

দিন মজুর তুফান বিলকিসকে বিয়ে করার পর তার কর্মস্থল উত্তর প্রদেশের রাজধানী ল্খনুতে নিয়ে যেতে চায়।

কিন্তু মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় কিলকিস এমনিতেই ছিল অসুখি, তার ওপর পাড়াশুনা বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দেওয়ায় সে অসহায় হয়ে পড়ে। এমন আবস্থায় চতুর্থ শ্রেণীতে পড়ুয়া বালিকাটি গত বুধবার তার স্কুলের লাঞ্চ ব্রেকের সময় সাহস করে তার এক বন্ধুকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে সে তার মা এবং তাকে বিয়েতে কবুল পড়াতে বাধ্য করেছে যে কাজী তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

বিলকিস বলেন, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়েতে বাধ্য করা পিতামাতাদের জন্য একটি জঘন্য অপরাধ।

আমি আমার মাকে সবসময় বলেছি যে আমি পড়তে চাই এবং একদিন শিক্ষক হতে চাই। কিন্তু আমার মা আমার কথা না বুঝেই আমকে জোড় করে বিয়ে দেয়।

অভিযোগের পরপরই পুলিশ মা ও কাজীকে গ্রেফতার করে। মেয়েটির স্বামী, শাশুড়ি, বিবাহ নিবন্ধক এবং বিয়ের স্বাক্ষীদের খুঁজছে পুলিশ।

বিলকিসের স্কুলের প্রধান শিক্ষক মীর্জা মঈনুদ্দিন জানান, তিনি তার স্কুলের ছাত্রীটির জন্য গর্বিত এবং এ বাল্য বিয়ের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।