২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাড়তি হরিন বিক্রির ক্রেতা পাচ্ছে না

ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাড়তি হরিন বিক্রির জন্য আদৌ ক্রেতা টানতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

খোঁজ নিয়ে জানা যায়, এ অবস্থায় তারা বাধ্য হয়ে হরিনের দাম আরো কমানোর চিন্তা-ভাবনা করছে। হরিনের দাম কমানোর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ে এরই মধ্যে একটি প্রস্তাব পাঠিয়েছে।

চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানান, প্রথমে প্রতিটি হরিনের দাম ২৫ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপরেও বিক্রি হচ্ছে না দেখে এখন তা কমিয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

জানা যায়, ঢাকা চিড়িয়াখানার মোট হরিনের সংখ্যা ১৯০টি। কিন্তু দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ ৩০টি হরিন প্রয়োজন। প্রতি বছর ২৫ থেকে ৩০ টি হরিন শাবক জন্ম নেয়। জায়গা স্বল্পতার কারণে হরিনের স্থান সংকুলান করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। গত এক বছরে মাত্র ১০টি হরিন বিক্রি হয়েছে দুলাখ ১২ হাজার টাকায়।