জন্মাষ্টমীতে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার শুভেচ্ছা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মপ্রাণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বাণীতে বৃহস্পতিবার বলেন, মানুষকে ভালোবেসে শ্রীকৃষ্ণ পৃথিবীতে প্রেমের বাণী নিয়ে এসেছিলেন। সমাজ ও ধর্ম সংস্কারক শ্রীকৃষ্ণের সাধনা ছিলো অত্যাচারির বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের পালন।
শেখ হাসিনা বলেন, পরমত ও পথের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বাঙালি জাতির ঐক্যকে সুসংহত ও গৌরবময় করেছে। সাম্প্রদায়িক অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণযোগ্য।
