স্বামীর কঙ্কাল শনাক্ত করতে র্যাব অফিসে জামালউদ্দিনের স্ত্রী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরের সাতকাইন্দা টিলা থেকে বুধবার রাতে উদ্ধারকৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামালউদ্দিনের দেহাবশেষ পরিবারের সদস্যদের দ্বারা শনাক্ত করতে পতেঙ্গায় র্যাবের চট্টগ্রাম ইউনিটে রাখা হয়েছে।
জামালউদ্দিনের দু’পুত্র, মেজিস্ট্রেট, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে লাশ খোঁড়া হয়।
র্যাব কর্মকর্তারা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, উদ্ধারকৃতের দাঁত ও দাড়ির রং দেখে লাশটি জামালউদ্দিনের বলেই ধারণা করা হচ্ছে। তারপরও তার পরিবারের শণাক্তকরণের অপেক্ষায় রয়েছেন তারা।
জামালউদ্দিনের স্ত্রী নাজমা আখতার খানম স্বামীর কঙ্কাল নিশ্চিত করতে র্যাব অফিসে গিয়েছেন বলে জানা গেছে।
