২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত পাঠিয়েছে

গুলি করে হত্যার চারদিন পর বিএসএফ অবশেষে নিহত বাংলাদেশী যুবক রেজাউল ইসলামের লাশ বুধবার ফেরত পাঠিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

গত চারদিন কয়েকদফা আনুষ্ঠানিক চিঠি চালাচালি ও পতাকা বৈঠকের পর রেজাউলের লাশ ফেরত দেওয়া হয়। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ধর্মদহ বিওপির ১৪৭ নম্বর মেইন পিলারের অদূরে বিডিআর’র সাথে পতাকা বৈঠকের পর বিএসএফ এ লাশ হস্তান্তর করে।

ভারতের নদীয়া জেলার করিমপুর থানার শিকারপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শনিবার রাতে কুষ্টিয়া সীমান্তে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই রেজাউল নিহত হয়।