২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ও’ লেভেলের ফল বৃহস্পতিবার

বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র ২৫ আগস্ট বৃহস্পতিবার জিসিই ‘ও’ লেভেলের ফল প্রকাশিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

জাতীয় দোভাষী সংবাদসংস্থা বিডিনিউজ এর ওয়েবসাইটেও এ ফল পাওয়া যাবে। বিডিনিউজ এর ওয়েব ঠিকানা: www.bdnews24.com

ব্রিটিশ কাউন্সিলের ঢাকা কার্যালয় সূত্র জানায়, জুনে অনুষ্ঠিত ও-লেভেল পরীক্ষায় বাংলাদেশের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেয়। জানুয়ারি সেশনে পরীক্ষার্থী সংখ্যা ছিল দুই হাজার তিন শ।

যুক্তরাজ্যে ও-লেভেল একটি স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন। ১৫ থেকে ১৬ বছরের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিয়ে থাকে। ও-লেভেল এ-লেভেলের পূবশর্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে।