হুইপের স্থাপিত ভিত্তিপ্রস্তর সরিয়ে ফেলায়!
শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাতীয় সংসদের হুইপ জাহেদ আলী চৌধুরীর নাম সম্বলিত ভিত্তিপ্রস্তর সরিয়ে ফেলাকে কেন্দ্র করে বুধবার শেরপুর পলিটেকলিক ইন্সটিটিউটে ছাত্রদল ক্যাডারদের হামলায় অধ্যক্ষসহ বেশ ২০ ছাত্র-শিক্ষক আহত হয়েছে।
গুরুতর আহত চার ছাত্রকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইন্সটিটিউটের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে কেন হুইপের নাম ফলক সরানো হয়েছে তা জানতে যায়। এক পর্যায়ে তারা অধ্যক্ষের ওপর চড়াও হয়। এসময় অন্যান্য শিক্ষক ও ছাত্ররা অধ্যক্ষকে রক্ষা করার জন্য ছুটে গেলে সন্ত্রাসীরা চার ছ্ত্রাকে কুপিয়ে জখম করে এবং অন্য ছাত্র ও শিক্ষকদের এলোপাথারি মারধর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নামফলক সরানোর ব্যাপারে অধ্যক্ষ জানান, মাটি কাটার জন্য হুইপের নাম সম্বলিত ভিত্তিপ্রস্তরটি ঠিকাদার সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে।
