২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে পিতা-পুত্র নিহত

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে মঙ্গলবার বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 03:29 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে ধানের চারা রোপণকালে আকস্মিক বজ্রপাতে ইলিয়াস (৪০) ও তার ছেলে রঞ্জু ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পাশের জমিতে কাজ করা অবস্থায় জাহেদুলও আহত হয়। পরে তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।