শাহজাদপুর পৌর এলাকায় সংস্কারের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার রাস্তাসহ সকল প্রকার সংস্কারের দাবিতে সোমবার সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।
উপজেলা মটর মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, অগ্নিবীনা ক্লাব, প্রগতি সংঘসহ বিভিন্ন সংগঠনের ডাকে এই হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে শহরের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বন্ধ থাকে। অফিস, আদালত, ব্যাংক, বীমা অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল একেবারেই কম। হরতালের সমর্থনে সকাল নয়টায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হরতাল চলাকালে শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
