২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র স্রোতে তলিয়ে গেছে চট্টগ্রাম উপকুলীয় অঞ্চল

বঙ্গোপসাগরের পানি বৃদ্ধি পাওয়ায় চট্ট্রগ্রামের উপকুলীয় অঞ্চলের বিস্তৃত এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার বাড়ি ঘড়ের চার-পাঁচ ফুট ওপর দিয়ে বন্যার পানির স্রোত বয়ে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে। জেলার বাঁশখালি, সন্দীপ, আনোয়ারা এবং সিতাকুন্ড এলাকায় আশ্রয় নিচ্ছে তারা। সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার স্থানীয় উপকুলীয় অঞ্চলগুলোত তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাঁধ ভেঙ্গে কয়েকটি স্থান দিয়ে নোনা পানি প্রবেশ করায় জেলার বি¯িতর্ণ এলাকার ধান ক্ষেত, চিংড়ি ঘের এবং কাঁচা ঘর বাড়ি বন্যার পানির তোড়ে ভেসে গেছে।

সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন কেউ কেউ ঘূর্ণীঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং অন্যরা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে, কিন্তু বৃষ্টির পানির কারণে বিমান উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়েছে।

বন্দর সূত্র জানায়, বন্যার কারণে চট্ট্রগ্রাম সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে, বিশেষ করে মালবোঝাই জাহাজ খালস করার ক্ষেত্রে।

জেলার নিচু এলাকা বাকালিয়া, বধ্দারহাট, মুরাদপুর, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, নাসিরাবাদ, স্টেশন রোড, মাদারবাড়ি, সদরঘাট, চকবাজার, কাতলগঞ্জ, শুলকবহর, এনায়েত বাজার, হালিশহর, এবং ধামপাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সাংগু, মাতামুহুরী, হালদা এবং কর্ণফূলীসহ অধিকাংশ নদীর পানি মারাত্মক পরিমানে বৃদ্ধি পেয়েছে তবে এখনও তা বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।