২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচা ফেরি ঘাট আবার চালু হচ্ছে

আবার চালু হতে যাচ্ছে আরিচা ফেরি ঘাট। পদ্মায় তীব্র নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া ঘাটের বিকল্প হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে আরিচায় দু’টি ঘাট স্থানান্তর করা হবে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা সোমবার পাটুরিয়া, আরিচা, দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে এ মাসের শেষ দিকে নদী খনন কাজও শুরু হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ইউনিটের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, পাটুরিয়া ঘাটের কাছে তিন কিলোমিটার এলাকাজুড়ে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচলে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় আরিচা পুরনো ফেরি ঘাট এলাকায় নদীর নাব্যতা বেশি থাকায় ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।