২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল শেরাটনে বুধবার ফিউসন ফুট ফেস্টিভাল ২০০৫ শুরু হচ্ছে

ঢাকা শেরাটন হোটেল ও কারি লাইফ ম্যাগাজিন এর উদ্যোগে ২য় ব্রিটিশ-বাংলাদেশ ফিউসন ফুট ফেস্টিভাল ২০০৫ বুধবার শুরু হচ্ছে। হোটেল শেরাটনে এ উৎসবে চার বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ শেফ তাদের সুস্বাদু রান্না নিয়ে হাজির হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

উৎসব উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সোমবার বিবিএফএফএফ ২০০৫ এর পরিচালক সৈয়দ বেলাল আহমেদ বলেন, ব্রিটেনে বাংলাদেশের বংশোদ্ভুত শেফরা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তা দেশবাসীর কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে এ পদর্শনীতে।

ব্রিটেনের বিভিন্ন স্থানে কাজ করছেন এমন ৩০ জন শেফের মধ্যে থেকে নির্বাচিত এ চার শেফ হচ্ছেন: মোতুর্জা আল নজরুল, অলি খান, জোহর আলী ও মোহিন বখত। বিশুদ্ধ খাদ্য বিশেষজ্ঞ সামছুল ইসলাম তাদের সাথে থাকবেন।

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর মোহম্মদ নাছিরউদ্দিন বুধবার প্রদর্শনীর উদ্বোধন করবেন।

বয়ষ্কদের জন্যে ১২৭৫ টাকা ও ১২ বছরের নিচে শিশুদের জন্যে ৯০০ টাকা প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে।