২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর্ত্য সেনের মা পরলোকে

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা অমিতা সেন মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পরিবার সূত্র জানায়, শান্তি নিকেতনে দীর্ঘ রোগভোগের পর তাঁর মৃত্যু ঘটে।

‘আশ্রম কন্যা’ অমিতা সেনের বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ছেলে অমর্ত্য সেন এবং মেয়ে সুপর্ণা দত্তকে রেখে গেছেন।

কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর এবং শান্তি নিকেতনের ওপর অমিতা সেনের লেখা বেশ ক’টি বই আছে। তাঁর বাবা আচার্য খিস্তিমোহন সেনকে রবিঠাকুর নিজে শান্তি নিকেতনে শিক্ষক হিসেবে যুক্ত করেন।

অমিতা সেনের স্বামী মৃত্তিকা বিজ্ঞানী আশুতোষ সেন ১৯৭১ সালে পরলোক গমন করেন।