২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদেশী রিভলবার ও ৫ রাউণ্ড গুলিসহ ৩ জন আটক

ফেনীর দাগনভূঁঞা থানার সিন্দুরপুর গ্রাম থেকে পুলিশ রোববার সন্ধ্যায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউণ্ড গুলিসহ তিনজনকে আটক করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরপুর গ্রামে অভিযান চালিয়ে সেনবাগের ফজলু হকের ছেলে মোহাম্মদ ছালাউদ্দিন (২৪), নারায়ণগঞ্জের আবদুস সালামের ছেলে রাশেদকে (২৫) গ্রেফতার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউণ্ড গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদের আরেক সহযোগী সেনবাগের মোহাম্মদ ইসমাইলের ছেলে হাসান প্রকাশ ওরফে ঠোঁট কাটা হাসানকে সেনবাগ থেকে গ্রেফতার করে।