২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে ৫০ হাজার লোক পানিবন্দী

প্রবল বর্ষণ ও উপকুলীয় বেড়িবাঁধ ভেঙ্গে জোয়রের পানিতে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬টি গ্রাম প্লাবিত হয়ে ৫০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এসব ঝুঁকিপূর্ন এলাকার চার থেকে পাঁচশ’ লোক স্থানীয সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নিয়েছে।

এলাকাবাসী সূত্র জানায়, রোববার ভোরে ছোট ফেনী নদী ও বামনী নদীর পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, আকস্মিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অসংখ্য মাছের ঘের ভেসে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পানিবন্দী এলাকা পরিদর্শণ করেছেন।