২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হরকাতুল জিহাদের ৩ সদস্য গ্রেফতার

পাবনার ভাঙ্গুরা উপজেলার সরদার পাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ এ খবর জানিয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা হল: মেহেদী হাসান রুবেল (২৩), রাকিবুল ইসলাম (২৫) ও বিপ্লব (২২)। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। সংগঠন করতে নিষেধ করায় গ্রেফতারকৃত রুবেল তার জন্মদাতা পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাহারুল ইসলামকে গত বছরের ২০ মে কুপিয়ে হত্যা করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।