বরিশালের কালিবাড়ী রোড থেকে বোমা উদ্ধার
বরিশাল নগরীর কালিবাড়ী রোড থেকে কোতয়ালী থানা পুলিশ শনিবার সকাল ১০ টার দিকে একটি বোমা উদ্ধার করেছে।
কোতয়ালী থানার এস আই মোরশেদ হোসেন বিডিনিউজকে জানান, টহলরত অবস্থায় তিনি লাল কসটেপ মোড়ানো বোমাটি কালীবাড়ী মোড়ে দেখতে পান। পরে সহযোগীদের মাধ্যমে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এদিকে বোমা হামলার প্রতিবাদে ১৪ দলের ডাকা হরতালে নগরীতে এখনও কোন মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়নি। শনিবার সকাল থেকে ছাত্রদল নেতাকর্মীরা হরতালের বিপক্ষে শো ডাউন অব্যাহত রেখেছে। দুর পাল্লার গাড়ি বরিশাল থেকে ছাড়েনি।
