২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদের জন্যে জেআইসি’র পাঁচটি দল গঠন

বুধবারে দেশজুড়ে সংগঠিত বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত জামাআতুল মুজাহিদীনের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ইন্টারগেশন সেল (জেআইসি)এর পাঁচটি দল গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রতিটি টিমে দুইজন সদস্য থাকছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে জামাআতুল মুজাহিদীনের তিনজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকায় এনেছি।

জেআইসি’র একজন কর্মকর্তা জানান, এই প্রথমবারের মতো পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যদের জয়েন ইন্টারোগেশন সেলের তদন্তকাজে যুক্ত করা হয়েছে।

জামাআতুল মুজাহিদীনের সিনিয়র নেতা মনিরুজ্জামান মুন্না এবং তার সহযোগী নাসিরউদ্দিন দফাদারকে সাতক্ষীরা থেকে এবং জামাআতুল মুজাহিদীনের আঞ্চলিক নেতা সামশুল ইসলামকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে ইতিমধ্যে জেআইসিতে আনা হয়েছে।

জেআইসি’র ওই কর্মকর্তা বিডিনিউজকে জানান, নিষিদ্ধ ঘোষিত চারটি রাজনৈতিক দল জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, আহলে হাদিস, হরকাতুল জেহাদ ও জামাআতুল মুজাহিদীনের তৎপরতা তদন্তকাজে গুরুত্ব পাবে।