২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ আগস্ট দেশব্যাপী বিএনপি’র প্রতিবাদ মিছিল

ক্ষমতাসীন বিএনপি বুধবার দেশজুড়ে বোমা হামলার প্রতিবাদে আগামী ২২ আগস্ট সারা দেশে প্রতিবাদ মিছিল বের করার কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বিএনপি’র ঢাকা মহানগর কমিটি প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ওইদিন নগরীর মুক্তাঙ্গনে মহাসমাবেশের আয়োজন করেছে।

বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহের এক যৌথ সভায় বৃহস্পতিবার সন্ধায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া’র সভাপতিত্বে তার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।