২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-১ উপ নির্বাচনে সকলকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে: প্রস্তুতি সভায় প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ফরিদপুর-১ আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জাতীয় সংসদের ফরিদপুর-১ আসনে উপ-নির্বাচনের প্রস্তুতি ও আইন-শৃঙ্গলা বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এমএম মুনসেফ আলী, একে মোহাম্মদ আলী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব স ম জাকারিয়া, স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, মহাপুলিশ পরিদর্শক মো. আবদুল কাইয়ুম, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আনসার মহাপরিচালক মেজর জেনারেল এম আকবর আকতার, সশস্ত্র বাহিনী বিভাগের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এম তাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তাগণ জনান, নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা ও আইন শৃংখলা রক্ষাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুর-১ আসনে ৩০ আগস্ট অনুষ্ঠেয় উপ-নির্বচানের মোট প্রার্থীর সংখ্যা তিনজন। মধুখালী, আলফাডাংগা এবং বোয়ালমারী উপজেলার সমন্বয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩লাখ ২২হাজার ২শ ৯৮জন।