২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার ঘটনায় বাংলাদেশের জনগণকে ধৈর্য্য ধরার আহবানে কফি আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীতে বুধবারের নৃশংস ও কাপুরুষোচিত বোমা হামলার ঘটনায় দেশের জনগণকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহবান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, একইসাথে বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্র্ণ নগরীতে বোমা বিস্ফোরণ এবং এ ঘটনায় একজন নিহত ও শতাধিক আহত হওয়ার সংবাদে মহাসচিব স্তম্ভিত।

মুখপাত্র বলেন, মহাসচিব এ ধরনের নৃশংস সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জাতিসংঘ মহাসচিব কফি আনান এ ঘটনার সাথে জড়িত দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানান।