২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক পাড়া ও বিমানবন্দরে কড়া নিরাপত্তা

সারা দেশে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনায় বুধবার রাজধানীর কূটনৈতিক এলাকায় কোনও ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

কূটনৈতিক এলাকা লক্ষ্য করে পরিচালিত যেকোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তৎপর থাকার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, কূটনৈতিক এলাকায় ও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকাগুলোতে র‌্যাব’কে সার্বক্ষণিক টহলে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডগ স্কোয়াডও এলাকাগুলোতে কড়া নজর রাখছে।