২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিমুখী দেশীয় ওষুধ শিল্পের আধুনিকায়নে গুরুতারোপ: জাতীয় ওষুধ নীতি-২০০৫ প্রণীত

বাংলাদেশকে বিশ্ব মানসম্পন্ন ওষুধ উৎপাদনকারী ও রপ্তনীকারী দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে জাতীয় ওষুধ নীতি-২০০৫ প্রণীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এ নীতিতে প্রতিযোতিামূলক বিশ্ব বাজারে আরও জোরদার অবস্থান তৈরি করার জন্যে দেশের ওষুধ খাতকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ওষুধ নীতি-২০০৫ বিষয়ে প্রেস বিফ্রিং-এ স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা’র আওতায় অবাধ বানিজ্যনীতির ফলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা, রপ্তানিমুখী দেশীয় ওষুধ শিল্পের আধুনিকায়ন, প্রসার ও দেশের ওষুধ শিল্পে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিদ্যমান ওষুধ নীতিকে যুগোপযোগী করা অপরিহার্য হয়ে পড়েছিল।

বিফ্রিং এ জানানো হয়, বালাদেশের ওষুধ বিশ্ব মানের হওয়ায় ৬২টি দেশে এখন ওষুধ রপ্তানি হচ্ছে। ১৯৮১ সালে দেশে ১ শ’ ৭৩ কোটি টাকার ওষুধ উৎপাদিত হত, বর্তমানে পাঁচ হাজার কোটি টাকার ওষুধ ও ওষুধের কাচামাল উৎপাদিত হচ্ছে।

২০০১ সালে বাংলাদেশ ১৭টি দেশে ৩২ কোটি টাকা মুল্যের ওষুধ রপ্তানি করে। এর পর প্রতি বছরই ওষুধ রপ্তানি ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। নতুন নতুন দেশ যুক্ত হতে থাকে রপ্তানির তালিকায়। ২০০২ সালে ৪৫ টি দেশে, ২০০৩ সালে ৫১টি দেশে এবং ২০০৪ সালে ৬২ টি দেশে ওষুধ রপ্তানি করা হয়। এ বছর মোট রপ্তানির পরিমান দাঁড়ায় ১৫৩ কোটি টাকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্রম পরিবর্তণশীল বিশ্ব প্রেক্ষাপটের সাথে তাল মেলানোর প্রয়োজনেই জাতীয ওষুধের নীতির গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী জানান, ২০১৬ সাল নাগাদ ডব্লিউটিও এর আওতায় স্বল্পোন্নত ৪৯টি দেশে ওষুধ রপ্তানির সর্বাধিক সুযোগ পাবে।

তিনি বলেন, বর্তমানে স্বল্পন্নোত ২৫ টি দেশ আমাদের ওষুধের ওপর পুরোপুরি নির্ভরশীল বাকী ২৪ টি দেশ তাদের চাহিদার চার থেকে পাঁচ ভাগ ওষুধ উৎপাদন করতে সক্ষম।

তিনি আর ও বলেন, এন্টি-ক্যান্সার ড্রাগস এবং হরমোন জাতীয় ওষুধসহ উচ্চ প্রযুক্তির ওষুধ তৈরির দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাতীয় ওষুধ নীতি ২০০৫ যথাযথ ভুমিকা রাখতে পারবে।