গোয়েন্দা তথ্য থাকার পরও সারাদেশে বোমা হামলা, কড়া নিরাপত্তা ব্যবস্থা
সমগ্র বাংলাদেশে বুধবার সকালে ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
‘ইসলামিক আইন বাস্তবায়ন পরিষদ‘-এর ব্যানারে জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশ নামক একটি জঙ্গি সংগঠন এ বোমা হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে।
বিভিন্ন জেলার সরকারি প্রতিষ্ঠানসমূহে বিশেষ করে প্রশাসনিক দপ্তর এবং আদালত প্রাঙ্গনে বোমাগুলো বিস্ফোরিত হয়।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে, সচিবালয়, হাইকোর্ট, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ এবং র্যাব রাজধানীর বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশী চালাচ্ছে।
সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, ”এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়”। এটা একটি পরিকল্পিত ঘটনা।”
তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু তার নির্দ্দিষ্ট সময় আগেই উতরিয়ে গিয়েছিল।
