শহীদ চেয়ারম্যানকে গ্রেফতার একটি সাজানো নাটক: জামাল উদ্দিনের পরিবার
অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনের পরিবার মঙ্গলবার বলেছে শহিদ চেয়ারম্যানকে গ্রেফতারের মাধ্যম সত্যকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
জামাল উদ্দিনের স্ত্রী নাজমা আখতার খানম দুপুরে বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, গ্রেফতারকৃত শহিদ চেয়ারম্যানের অসংগতিপূর্ণ কথাবার্তা এবং র্যাব কার্যলয়ে তাকে আন্তরিক আতিথেয়তা প্রদান ও সেবাই প্রমাণ করে যে এটা একটি সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয়।
তিনি ক্ষিপ্ত ভাবে বলেন যে শহীদ একবার জানিয়েছে তার স্বামীকে এক মাসে আগে হত্যাকরা হয়েছে আবার বলছে ১৯ মাসে আগেই মেরে ফেলা হয়েছে ।
আমরা শুধু এখন এটাই জানতে চাই যে আমার স্বামী বেঁচে আছে নাকি মারা গেছে। যদি সে আর বেঁচে নাই থাকে তবে আমাদের শুধু তার লাশটা ফিরত দিন।
তিনি বলেন, আখতারুজ্জামান বাবু ও সারওয়ার জামানকে গ্রেফতার না করে সরাকার নিজের ভাবমুর্তি নষ্ট করছে তিনি প্রশ্ন করেন, ওই দুজনের জন ব্যক্তির সরকার আর কত মূল্য দেবে।
জামাল উদ্ধিনের স্ত্রী বলেন, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন প্রকৃত অপহরণকারী ধরা পড়ে সে যেই হোক হতে পারে আখতারুজ্জামান বাবু।
জামাল উদ্দিনের বড় ছেলে ফরমান রেজা লিটনের সাথে বিডিনিউজের কথা হলে তিনি জানান, সরকার যদি আন্তরিক হয় তবে তদন্তের মধ্য দিয়ে আসল অপরাধী অবশ্যই ধরা পড়বে।
এদিকে শহীদ চেয়ারম্যানের রিমান্ড চেয়ে আবেদন করার প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করলেও নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও র্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ জন্য রিমান্ডে নেয়নি।
এক দল সাংবাদিক সকাল থেকেই র্যাব কার্যালয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে শহীদ চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য কিন্তু শহিদকে সাংবাদিকদের সামনে আনা না হলে তারা ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়।
র্যাব জেনাল কমান্ডার লে. কর্নেল কাজী ইমদাদুল হক সাংবাদিকদের জানান, শহীদ শারিরিক ভাবে অসুস্থ এবং মঙ্গলবারে কোন এক সময় তাকে রিমান্ডে আনা হবে।
জেনাল কমান্ডার বলেন, রিমান্ড শেষে সবকিছুই প্রকাশ করা হবে ।
এদিকে, চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা এক যুক্ত বিবৃতিতে এই মামলায় আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সম্পৃক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছে।
সত্যকে গোপন করতে এটা নতুন চাল উল্লেখ করে বিবৃতিতে স্বাক্ষরকারীরা জানান, বাবু এবং সারওয়ার জামান নাজিম দুটি রাজনৈতিক দলের নেতা এবং একে অপরের প্রতিপক্ষ সুতরাং তারা যৌথ ভাবে এই অপহরণের সাথে যুক্ত থাকতে পারে না।
